জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি অটোরিকশা। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়।
এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে, মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’
প্রাথমিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
মেলান্দহ থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





