কুলাউড়ায় উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের  কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ নভেম্বর  (শনিবার) উপজেলা অডিটোরিয়ামে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর  সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজার-২  (কুলাউড়া) আসন সংসদ সদস্য শওকতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে  এমপি শওকতুল ইসলাম  বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা অপরিসীম। 

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা উৎপল দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রমুখ।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’