রায়পুরে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
আব্দুল্লাহ আল মামুন, রায়পুর (লক্ষীপুর )প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষীপুরের রায়পুরে বাংলাদেশ  খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের পীর ফয়জুল্লাহ সড়ক সংলগ্ন   ঐতিহাসি মসজিদে আব্দুল্লাহ  (জ্বীনের মসজিদ) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষীপুর জেলা  শাখার সভাপতি মাওলানা লোকমানের  সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

আরও পড়ুন: শ্রীপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লক্ষীপুর জেলার সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা বেলায়েত হোসেন। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান।

আরও পড়ুন: পটুয়াখালীর ৩৫ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আযহা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখা ও রায়পুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আমিন । বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাংগালি।  এ ছাড়াও আরও  উপস্থিত ছিলেন -বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মো: মহিন।  বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ হাজী নজির আহমদসহ স্থানীয়  অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লীগণ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  শাইখুল হাদীস মাওলানা বেলায়েত হোসেন বলেন, আমরা সবসময় একটা জিনিসের দাওয়াত দিয়ে থাকি - আর সে দাওয়াত হচ্ছে - নবীদের আদর্শ , সাহাবীদের আদর্শ  আর যারা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছে তাদের আদর্শ অনুসরণ করা । 

তিনি আরও বলেন, আজকে বিভিন্ন পার্টিরা ইফতার মাহফিল করে তাদেরও বিভিন্ন উদ্দেশ্য থাকে - কিন্তু কোন দল এই কথা কি সাহস করে বলতে পারবে - যে আমাদের  উদ্দেশ্য  আল্লাহর জমিনে আল্লাহর দীন  কায়েম হোক ।  কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস  চায়  আল্লাহ এই জমিনে দীন প্রতিষ্ঠিত হোক। এছাড়াও অন্যান্য বক্তারা কোরআন হাদিসের আলোকে বিভিন্ন উপদেশ মূলক আলোচনা করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।