তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায়

নান্দাইলে এতিমখানা ও মাদ্রাসা সহ হতদরিদ্রদের মাঝে সৌদি খেজুর বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় সৌদি আরব থেকে প্রাপ্ত উপহারের খেজুর নান্দাইলের গ্রামাঞ্চলের বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশু সহ ভাসমান হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার ও রোববার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত খেজুর বিতরণ করেন।

পবিত্র রমজান মাসে খেজুর উপহার পেয়ে এতিম শিশু, মাদ্রাসার শিক্ষার্থী ও ভাসমান হতদরিদ্রদের মধ্যে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য নান্দাইলবাসী ও সচেতন মহল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রে নিখোঁজের তিন দিন পর মিলল কৃষকের মরদেহ

বিশেষ করে খেজুর হাতে পেয়ে এতিমখানা ও মাদ্রাসার হাফেজ শিশুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান খোকুর আত্মার মাহফেরাত কামনা করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নান্দাইলের জননন্দিত নেতা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।