গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল: যুবক গ্রেফতার

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাইম হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন পান ব্যবসায়ী এবং বাগদা বাজারে তার একটি পানের দোকান রয়েছে।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইম হোসেনের পরিচয় হয়। পরবর্তীতে নানা প্রলোভন দেখিয়ে তাকে অসৎ সম্পর্কে জড়াতে চেষ্টা করেন তিনি। একপর্যায়ে গত বছরের ৪ এপ্রিল গভীর রাতে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে ভুক্তভূগীর অভিযোগ। এছাড়াও পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নাইম হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে বাগদা বাজারে নিজ দোকান থেকে অভিযুক্ত নাইম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।