পদ্মা নদীতে ঝড়ের কবলে ডুবে গেল সিমেন্ট বোঝাই ট্রলার

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিরোজপুরে ১০ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছলে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। এ সময় উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকরা ট্রলার তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।

তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: শাজাহানপুর বাসীকে ইউএনও তাইফুর রহমানের ঈদের শুভেচ্ছা

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবার খবর পাওয়া গেছে। তবে চালক ও শ্রমিকরা নিরাপদে তীরে উঠেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।