বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন
অসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারাদেশে চলছে প্রচার-প্রচারণার লহর। এর ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৪ নং বড়খাপন ইউনিয়নেও গড়াচ্ছে নতুন রাজনৈতিক উত্তেজনা।
এলাকায় সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ, মানবিক সহায়তা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কেফায়েত হোসেন কাঞ্চন।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘরবাড়ি ক্ষতি বা দুর্ঘটনার সময় তিনি দ্রুত সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
গত রমজানে তার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠানই ছিল না, এটি সামাজিক সম্প্রীতি এবং সম্প্রদায়ের একত্রিত হওয়ার অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
স্থানীয়রা মনে করছেন, বড়খাপন ইউনিয়নে এখন একজন সৎ, শিক্ষিত, মানবিক এবং জনবান্ধব নেতা প্রয়োজন। সেই প্রত্যাশার জায়গা থেকেই কেফায়েত হোসেন কাঞ্চনের নাম জোরালোভাবে উঠে এসেছে।
ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে, বর্তমানে তিনি একজন দায়িত্বশীল যুব নেতা, যার নেতৃত্বে রয়েছে শৃঙ্খলা, ধৈর্য এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা।
স্থানীয়দের ভাষ্য, তিনি নিরহংকারী এবং সকল সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। নির্বাচিত হলে ইউনিয়নে শান্তি, সহনশীলতা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কেফায়েত হোসেন কাঞ্চন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে বড়খাপনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।





