২০২৭ সালের হজ: ২৭০টি মিশন ভিসা দিতে এজেন্সিগুলোকে জরুরি নির্দেশ
২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ মিশন ভিসা ইস্যুর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে ফি জমার মূল রসিদ আগামী রোববার (১১ অক্টোবর) মধ্যে জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ বা তার বেশি—এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে।
এ ছাড়া নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০-এর কম হলেও আটটি লিড এজেন্সি এবং দুটি মোনাজ্জেম এজেন্সিকে একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে মোট ২৭০টি হজ মিশন ভিসা ইস্যু করা হবে
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
নির্ধারিত ছকে এজেন্সিগুলোকে কয়েকটি তথ্য পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
এজেন্সির নাম ও লিড নম্বর
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা
এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম
সংশ্লিষ্ট ব্যক্তির পদবি
পাসপোর্ট নম্বর
মোবাইল নম্বর
এসব তথ্য নির্ধারিত নম্বরে ০১৯২১-৪৬৭৭১৮ হোয়াটসঅ্যাপে সফটকপি হিসেবে পাঠাতে হবে। পাশাপাশি এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপিও জমা দিতে হবে।
যেভাবে জমা দিতে হবে ভিসার ফি
মিশন ভিসা পেতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত বিভিন্ন ফি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে ভিসা ফি, বিমা ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাঁবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য প্রযোজ্য ফি। এসব অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার নির্ধারিত হিসাবে জমা দিতে হবে।
ব্যাংক হিসাবের তথ্য:
হিসাব নম্বর: ০০২-০০০২৬৩০০০০৯০৮
হিসাবের নাম: Sale Proceeds of Haj Deposit
মূল রসিদ জমার স্থান: হজ অফিস, আশকোনা, ঢাকা
ব্যাংকে অর্থ জমা দেওয়ার পর মূল রসিদ আশকোনার হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ বহন করতে হবে নিজেকেই
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান ভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে বহন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।





