বগুড়া জেলখানায় হাজতি আসামির মৃত্যু
বগুড়া জেলখানায় (কারাগার) হাজতি আসামি আব্দুল মালেক (৫২) নামের এক এক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়ে। এতে গত (৫ই অক্টোবর) সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মালেক আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় যে, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি বগুড়া জেলখানায় (কারাগার) আসেন। হাজতি আসামি আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। গত সোমবার দুপুর হাজতি আসামি আব্দুল মালেক জেলখানায় (কারাগার) হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন এবং রক্ত বমি করতে থাকে। তৎক্ষণাৎ জেলখানা কর্তৃপক্ষ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এবিষয়ে বগুড়া জেল সুপার আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, মৃত আব্দুল মালেক একজন মাদক মামলার বিচারাধীন আসামি ছিলেন। তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
তিনি আরো বলেন যে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনি বিধি-ব্যবস্থা সম্পন্ন করে আজ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: রংপুর অঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু, শীতকালীন ফসলের প্রস্তুতিতে কৃষক





