এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে : তথ্য উপদেষ্টা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নির্ধারিত দামে এলপিজি না পেলে বা বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে এলপিজির দামের এই সমন্বয় করা হয়েছে। এ ছাড়া বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জরিমানা জোরদার করা হয়েছে।

ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দেশের মূল্যস্ফীতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

আরও পড়ুন: জাতীয় গ্রিডে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

এ ছাড়া ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি এসে পৌঁছেছে বলেও তিনি ব্রিফিংয়ে নিশ্চিত করেন।