সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি শনিবার (০৩-১০-২০২৬) নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।

আরও পড়ুন: জাপানি নারীকে বিয়ে করেছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু, আছে দুই মেয়েও !

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।  সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।