ফ্যামিলি কার্ড দেয়ার নামে কেউ টাকা নিলে আইনী ব্যবস্থা-তথ্য প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি হুশিয়ারি দিয়ে বলেছেন ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে কেউ টাকা নিলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।শুক্রবার(০২অক্টোবর) প্রতিমন্ত্রীর নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্ক বার্তা দেন।
স্ট্যাটাসে তথ্য প্রতিমন্ত্রী বলেন,নান্দাইল উপজেলা থেকে যদি এমন কোন অভিযোগ পাওয়া যায় যে ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে কেউ টাকা নিয়েছে তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে তিনি বলেন - "সাবধান"।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ





