ইবিতে সিআরসির নবীনবরণ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠপ্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইবি সিআরসি শাখার শিশুদের নিয়ে ‘চকলেট দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এস.এম. রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইমদাদুল হক ও নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক আজিজুর রহমান, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক মাহবুব আলম ফাহিম এবং স্কুল পরিচালক সাইফুদ্দিন সিদ্দিক। এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার সূচি ঘোষণা
আয়োজকরা জানান, নতুন সদস্যদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন সদস্যদের অংশগ্রহণে আগামী দিনে সিআরসির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশুমুক্ত’ স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
আরও পড়ুন: ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ, দেখে নিন সময়সূচি





