জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলা-এ কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খুকি বেগম (৬৫), তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। তারা সবাই একই পরিবারের সদস্য।

আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে তারা ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের চালের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।