পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Sanchoy Biswas
এস এম শামীম আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৮:৫৬ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকালে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: উলিপুর পৌরসভা নির্বাচনে শামীম আকতার আমীনের আগাম প্রচারণা শুরু

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন এবং পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. বসির মৃধা।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে জেলার সাংবাদিকদের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি সফিকুল ইসলাম (ভিপি শাহীন), বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বখতিয়ার উদ্দীন মুরাদ, জাসাস পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব কাইয়ুম উদ্দীন জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।