হবিগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় ৫৫ বিজিবির একটি আভিযানিক দল। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভিতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এরপর একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের বস্তার ভিতরেও সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়।

বিজিবি জানায়, উভয় যানবাহনে পরিবহন করা পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, চোরাকারবারীরা আমদানি কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।