ঢাবি উপাচার্যের সঙ্গে সুইডেন দূতাবাসের প্রতিনিধির সাক্ষাৎ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম আজ ৬ মে (বুধবার) উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ এ বিষয়ে চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে কটনকানেক্ট সিইও’র সৌজন্য সাক্ষাৎ, গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বৈঠকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহায়তায় ইতোমধ্যে একাধিক পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

এউপলক্ষ্যে একটি কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও সিভিল সোসাইটি প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: আইএসডি অ্যালামনাই সামিট ২০২৬, তরুণ উদ্যোক্তাদের জন্য অভিজ্ঞতার মঞ্চ

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।