সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম, সংসদে নতুন কণ্ঠস্বর যুক্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এতে সংসদে নারীদের প্রতিনিধিত্বের পরিসর আরও বিস্তৃত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের দপ্তরে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোটের ১৩টি । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি সংসদে মতের বৈচিত্র্য ও অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নুসরাত তাবাসসুমের সামনে আইন প্রণয়ন, নীতিনির্ধারণ এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরার সুযোগ তৈরি হলো।