বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিখোঁজ হওয়ার পরদিন রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: গুলিস্তানে ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান: শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদ ও মালামাল জব্দ

তিনি জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। এর পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জাপানের ‘ও-সোজি’ মডেলে যাচ্ছে ডিসি ফরিদার 'ক্লিন স্কুল টিম'

তবে তাঁর নিখোঁজ হওয়ার কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।