সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৭

Shahrier Islam Pallab
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার মোট ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।​অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি—মো. এলিন ভূঁইয়া , আলমগীর হোসেন ও মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২১ জন মাদকসেবী, নিয়মিত মামলার আসামি নাফিজ  ও সুমনএবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মো. রাজুকে  গ্রেপ্তার করে পুলিশ। ​

আরও পড়ুন: হাওরে সারের সংকট, রবি শস্যের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।