নিকলীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Shahrier Islam Pallab
নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সৈয়দ এহসানুল হুদার র নিকলীতে উৎসবমুখর পরিবেশ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে নিকলী সদর।

নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় নিকলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

আরও পড়ুন: ‎লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়িদ রতন, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এমদাদুল ইসলাম কোহিনুর এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. কাউছার।

আরও পড়ুন: উলিপুরে তহশিলদারের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: প্রশাসনের নীরবতায় এলাকাবাসীর ক্ষোভ

এ ছাড়া উপস্থিত ছিলেন হিলছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিন, হাজী আরিফ হোসেন, যুবদল নেতা মুসা হায়দার, কাদির আহম্মদ রাজু, মোজাম্মেল হক, নুরুউদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম এবং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. ইয়াছিন মিয়া। এ সময় নিকলী উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর নিকলী সদর

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিকলী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এ সময় দলীয় পতাকা, প্রতিষ্ঠাবার্ষিকীর উচ্ছ্বাস এবং দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। শোভাযাত্রায় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দ এহসানুল হুদার

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিগত জাতীয় নির্বাচনে দলের কিছু অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও গোপন তৎপরতার কারণে নিকলী-বাজিতপুর আসনে ধানের শীষের পরাজয় ঘটেছিল।

তিনি বলেন, অতীতের সব বিভেদ ভুলে আগামীতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততার মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, সাংগঠনিক সংহতি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।