কৃষক দলের সভাপতি হলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হাসান জাফির তুহিন। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন।

আরও পড়ুন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মা মারা গেছেন

রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬টি জেলায় সংস্থাটির কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা, গ্রামীণ সড়ক নির্মাণের মাধ্যমে কৃষিপণ্য পরিবহন সহজ করা এবং পরিবেশ রক্ষায় সবুজায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।

পাবনা জেলার বাসিন্দা হাসান জাফির তুহিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

আরও পড়ুন: সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক