শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা,” এ স্লোগানকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে।

২ মে শনিবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ফুটবল খেলায় বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে শেরপুর জেলার ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়।

আরও পড়ুন: রংপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়, তদন্ত কার্যক্রমে ধোঁয়াশা

এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আরও পড়ুন: চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু, লাখো মানুষের ঢল

শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, টুর্নামেন্ট সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সরকার, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ানসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাবেক খেলোয়াড়বৃন্দ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

আগামী ১০ মে পর্যন্ত ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ আটটি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দলে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।