ডেঙ্গু প্রতিরোধে মাঝিড়ায় জামায়াতের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়া বাজার এলাকায় মাঝিড়া ইউনিয়ন শাখার আয়োজনে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা মাঝিড়া বন্দরের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের হাতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট তুলে দেন। একই সঙ্গে তাঁরা মশার বংশবৃদ্ধি রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক

​নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুর মতো সংক্রামক ব্যাধি মোকাবেলায় কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে প্রাক-প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং বাসাবাড়ি ও নিজ নিজ কর্মস্থল পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এ রোগ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই লক্ষ্যে ব্যক্তি ও পরিবার পর্যায় থেকে শুরু করে সামাজিক স্তরে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান তারা।

​উক্ত সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল মোমিন এবং মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন। এ সময় মাঝিড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন: নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযান