সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতি হামলার নিন্দা বাংলাদেশের
ছবিঃ সংগৃহীত
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ঢাকা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।
এ সময় বাংলাদেশ অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াচক্রের দৌরাত্ম্য দমনে তৎপর সরকার
সূত্র: বাসস





