নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযান
পদ্মার চরসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১৩ নাটোরের লালপুর থানা এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অদ্য ০৯ অক্টোবর ২০২৬ তারিখ ভোরে পদ্মা নদীর চরে ও থানা এলাকার বিভিন্ন পয়েন্টে একযোগে এ অভিযান চালানো হয়।অভিযানসূত্রে জানা গেছে, উক্ত বিশেষ অভিযানে নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই ৫টি জেলার প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য অংশ নেন। এর মধ্যে রাজশাহী অঞ্চলের (রাজশাহী, নাটোর ও পাবনা) অভিযানের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ (পিপিএম)।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক
নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ইব্রাহীম খলিল-এর নেতৃত্বে নাটোর জেলার প্রায় শতাধিক পুলিশ সদস্য নিয়ে এই সড়াশি অভিযান পরিচালিত হয়।অভিযানে গ্রেপ্তারকৃত ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা তামিল, নিয়মিত মামলা রজুসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





