২০০ কোটির পথে দৃশ্যম ৩

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অজয় দেবগনের বহুল আলোচিত ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা অব্যাহত রেখেছে। প্রথম সোমবারের পরীক্ষাতেও ছবিটি শক্ত অবস্থান ধরে রেখেছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ছবিটি ভারতে ২১ কোটি রুপি নেট আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৭.৫০ কোটি রুপি। অর্থাৎ, ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে ছবিটির প্রয়োজন আর মাত্র প্রায় আড়াই কোটি রুপি। মুক্তির প্রথম দিন শুক্রবার ‘দৃশ্যম ৩’ আয় করে ৬২ কোটি রুপি। শনিবার সংগ্রহ হয় ৫৩.৫০ কোটি এবং রবিবার ৬১ কোটি রুপি। এরপর সোমবার ২১ কোটি রুপির ব্যবসা করে ছবিটি।

আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ

চার দিনে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২৩৭ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৬৬ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতোমধ্যে ৩০৩ কোটি রুপি ছাড়িয়েছে।

সপ্তাহান্তের ব্যবসার দিক থেকেও ‘দৃশ্যম ৩’ চলতি বছরের অন্যতম সফল হিন্দি সিনেমা হিসেবে উঠে এসেছে। বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শের মতে, শুক্রবারের আয়ে গান্ধী জয়ন্তীর ছুটির প্রভাব থাকলেও রবিবারেও একই রকম শক্তিশালী দর্শক উপস্থিতি ছবিটির জনপ্রিয়তার বড় প্রমাণ।

আরও পড়ুন: নতুন গল্পে তৌসিফ-তটিনী

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ঈশিতা দত্ত। ছবিটি ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল হলেও এর গল্প মৌলিক এবং আগের মালয়ালম সংস্করণের কাহিনির সঙ্গে সরাসরি সংযুক্ত নয়।

বক্স অফিসে বর্তমান গতি ধরে রাখতে পারলে খুব শিগগিরই ভারতে ২০০ কোটি রুপির নেট আয়ের ক্লাবে প্রবেশ করতে পারে ‘দৃশ্যম ৩’।