ফুটপাত উচ্ছেদ অভিযান
মিরপুরে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
আরও পড়ুন: হঠাৎ হকার উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র মিরপুর
এ ছাড়া একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: মিরপুরের ঘটনাবলী সংক্রান্ত মাহবুব আলম শেখের সংবাদ সম্মেলন





