ছেলে পূণ্যকে নিয়ে সুইমিংপুলে পরীমণি, ভাইরাল মা-ছেলের ছবি
তারকাখ্যাতি, শুটিং আর ব্যস্ততার বাইরে পরীমণির কাছে সবচেয়ে বড় পরিচয়—তিনি একজন মা। কাজের নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। এবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে আনন্দে মেতে ওঠার কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সুইমিংপুলের নীল পানিতে ছেলেকে নিয়ে খুনসুটিতে মেতেছেন পরীমণি। কখনো হাসি-আনন্দে, কখনো পানিতে খেলায় ব্যস্ত মা ও ছেলে। ছবিগুলোতে ধরা পড়েছে তাঁদের একান্ত আনন্দঘন সময়।
আরও পড়ুন: আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’
পরীমণি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এবারও তাঁর শেয়ার করা ছবিগুলো ঘিরে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মা-ছেলের স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে অনেকেই প্রশংসা করেছেন।
রুপালি পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন পরীমণি। তবে ব্যক্তিজীবনে সন্তানদের নিয়েই তাঁর ব্যস্ততা ও আনন্দের বড় একটি অংশ। বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ছাড়াও দত্তক নেওয়া ছেলে ও মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে তাঁর সংসার।
আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের ঘিরেই নতুন করে জীবন গুছিয়ে নিয়েছেন পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার মধ্যেও সন্তানদের সঙ্গে কাটানো সময়কে গুরুত্ব দেন এই অভিনেত্রী।





