কুলাউড়ায় ডিএইচএমএস ডক্টর আ্যসোসিয়েশনের কমিটি গঠন

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০১ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

"ডিএইচএমএস ডক্টর আ্সোসিয়েশন" (রেজিঃনং ঢ-০৯৯০৭) এর কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) পাকশি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওঃ ডাঃ আতিকুর রহমানকে সভাপতি, ডাঃ পিংকু মোহন দাসকে সাধারণ সম্পাদক  ও সাংবাদিক ডাঃ মোঃ আব্দুল মুবিন কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠণ করা হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ইন্জিনিয়ার ডাঃ কামরুজ্জামানেের সভাপতিত্বে ও ডাঃ ইসমাঈল আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাঃ ইমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মাওঃ ডাঃ আতিকুর রহমান, সম্পাদক ডাঃ পিংকি দাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ডাঃ মোঃ আব্দুল মুবিন,ডাঃআব্দুল আজিজ প্রমুখ। বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসকদের ঐক্য, উন্নয়ন, বৈষম্যহীন চিকিৎসা, স্বাধীন ও  ন্যায্য অধিকারে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।