লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

Shahrier Islam Pallab
মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরে লালপুর থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (৯ অক্টোবর) রাত ১:৪০ ঘটিকার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ আমীর আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসায়।

আরও পড়ুন: হরিরামপুরে কৃষকদের উদ্যোগে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

এ সময় সন্দেহাভাজন হিসেবে ১ জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সাথে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মেহেদী হাসান নয়ন (৩৫)। সে লালপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামের মোঃ আব্দুল মতিন ও মোছাঃ বিউটিয়ারা বেগমের ছেলে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।