রূপগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, কর্মকর্তাকে মারধরের অভিযোগ

Shahrier Islam Pallab
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৭ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাসসংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তাঁদের তিন থেকে চার মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার পরিশোধের তারিখ জানানো হলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন।

এদিকে সকালে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে কারখানায় প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।আন্দোলনরত শ্রমিকরা বলেন, চাকরি হারানোর পর থেকে তাঁরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তার ওপর কয়েক মাসের বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

দ্রুত তাঁদের সব পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন।অবরোধের কারণে হাটাবো এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।এ বিষয়ে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, ‘অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।