রেমিট্যান্স নয়, প্রবাসীরাই উন্নয়নের মূল শক্তি, পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে বর্ণাঢ্য সংবর্ধনা

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশ থেকে হাজার মাইল দূরে পর্তুগালের মাটিতেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসা আর দেশপ্রেম কতটা গভীর — তা আবারও প্রমাণ হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে। ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ব্যবসায়িক সফরে পর্তুগালে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল আয়োজন করে এই আন্তরিক সংবর্ধনা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন সম্ভাবনা, প্রবাসী কল্যাণ এবং জাতীয় রাজনীতি নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি তার বক্তব্যে প্রবাসীদের দেশপ্রেম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতি তাদের আন্তরিকতা এবং জাতীয় রাজনীতিতে প্রবাসীদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী, বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এসএম কাউসার আলম। এছাড়াও জাসাস, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না — তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের প্রধান শক্তি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে প্রবাসীদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতাই তার উন্নয়ন ভাবনার বড় ভিত্তি। তিনি জানান, প্রবাসীদের শক্তিকে কেন্দ্র করেই তিনি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী পৃথিবীর বিভিন্ন দেশে যে সুনাম অর্জন করেছেন তা জেলার উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতির অমূল্য সম্পদ। প্রবাসীদের পাশে সবসময় থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। এরপর তিনি প্রবাসীদের সাথে দীর্ঘ সময় ধরে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ ও ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রাণখোলা আলোচনায় মিলিত হন।