কুলাউড়ায় ৮২ পরিবার পেল ছাগল পালনের প্যাকেজ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শওকতুল ইসলাম।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল পালন একটি লাভজনক খাত। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এটি অনেক পরিবারের আয়ের অন্যতম উৎস হতে পারে। সরকারের এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

সাংবাদিক নাজমুল বারী সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। এ সময় সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২