কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগ: ব্রাহ্মণবাড়িয়ায় স্পোর্টস ভিলেজ স্থাপনের দাবী

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় জাতীয় পর্যায়ের স্পোর্টস ভিলেজ (দেশীয় খেলাধুলা প্রশিক্ষণ কেন্দ্র) স্থাপনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

৯ জুন তারিখে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে কবীর আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল ও সীমান্তবর্তী জেলা। এ জেলায় ক্রীড়া ঐতিহ্য বেশ প্রাচীন। তিনি প্রথম পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়াকে স্পোর্টস ভিলেজ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: সাভারে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২

চিঠিতে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত জমি (কমপক্ষে ৭ একর) ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে নিবিড় যোগাযোগ রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার তরুণ-তরুণীদের খেলাধুলা ও শারীরিক বিকাশে ব্যাপক সহায়তা করবে।

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, জেলা বিএনপির সদস্য এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে জেলার যুবসমাজের খেলাধুলা ও উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন।

আরও পড়ুন: গাজীপুরে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ায় সমৃদ্ধ। স্পোর্টস ভিলেজ স্থাপিত হলে এ জেলার তরুণ প্রজন্ম আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবে।”

বর্তমানে চিঠিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। জেলাবাসী আশা করছেন, প্রথম পর্যায়েই ব্রাহ্মণবাড়িয়া এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় আসবে।