দুদকের নতুন মহাপরিচালক হলেন মোরশেদ আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি এ দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রলয় জোয়ারদারহ-সহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসর

মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে দুদকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান। সংস্থাটির নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে তিনি মহাপরিচালক হয়েছেন।

এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।

আরও পড়ুন: টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য গুরুতর আহত