ময়মনসিংহে আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Sanchoy Biswas
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহে আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি জিলা স্কুল মোড়, নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় ঘুরে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

মিছিল-পূর্ব সমাবেশে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে চান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দৌড় মিছিল করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপতৎপরতা চালাচ্ছে। তবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যেকোনো অপতৎপরতা মোকাবেলায় বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।