নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

Sanchoy Biswas
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফিতা কেটে মৎস্য পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। পরে শহরে শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা শেষে সেরা মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইউনুছ আলী দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।