নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেছেন। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেকারির লাখ টাকা জরিমানা

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, ডিউটি অফিসার এসআই হামিদা সুলতানা, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এসআই সুইটি খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরে তিনি থানার সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক বলে মতামত দেন।

আরও পড়ুন: চিলমারীতে ভুক্তভোগীকে ক্ষমা চাইতে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগ, জনমনে ক্ষোভ

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনানুগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এ ধরনের থানা পরিদর্শনের মাধ্যমে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। একই সঙ্গে জনগণের জন্য কার্যকর ও মানসম্মত আইনগত সেবা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।