পুলিশের বিশেষ অভিযানে সোনারগাঁয়ে ৪ আসামি গ্রেপ্তার

Shahrier Islam Pallab
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ​জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় কোম্পানীগঞ্জের আব্দুল মজিদ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার ফাহিমা খানম (২০) রয়েছেন। অন্যদিকে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি সেনপাড়ার ফারুক ওরফে হৃদয় এবং লাদুরচরের মো. রুহুল আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। ​পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি