দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় প্রযোজনাটি।

বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’য় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি তুলে ধরা হয়েছে ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা। সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার

‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে ছিলেন রফিকুল ইসলাম। সম্পাদনা ও রং-বিন্যাসের দায়িত্ব পালন করেছেন ফকরুল ইসলাম। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা।

কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার। প্রকল্পটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত শিশুশিল্পী প্রিয়মকে এবারই প্রথম গানের বাইরের একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে।

আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে

ভিডিওতে সাধকের ভূমিকায় অভিনয় করেছেন পিয়ুষ দত্ত। দৃশ্যায়নে আরও রয়েছেন গীতিকার সঞ্জীবন চক্রবর্তী।

‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স। অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটির বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির। প্রকল্পটির জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও কুল এক্সপোজার (Cool Exposure)।

সংশ্লিষ্টরা আশা করছেন, সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বার্তা দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেবে। পাশাপাশি দেবী দুর্গার শক্তি ও সাহসের প্রতীকী তাৎপর্য তুলে ধরে নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে প্রযোজনাটি।