২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভিসিকে ভেতরে রেখেই উপাচার্য ভবনে তালা, বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন করছে শিক্ষার্থীরা। তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।
আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।





