কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে যোগদান করেন। নতুন কারা মহাপরিদর্শক অধিদপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

এর আগে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি এখন কারা অধিদপ্তরের নেতৃত্ব দেবেন।