বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

Any Akter
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় অনন্য সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। মেলায় গাকৃবির উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত ১২টি উদ্ভাবন প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কৃষি, খাদ্যনিরাপত্তা ও গবেষণাভিত্তিক এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, ব্যবহারিক প্রয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনা বিচার করে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

উপাচার্য বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। গাকৃবির উদ্ভাবন দেশের কৃষির আধুনিকায়ন ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।