জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন
ছবিঃ সংগৃহীত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর বুধবারের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য জানিয়ে বলেন, পরীক্ষা আরম্ভের সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: কুলাউড়ায় অগ্নিকাণ্ডে দোকানঘর ভষ্মিভুত





