ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ছবিঃ সংগৃহীত
ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
আরও পড়ুন: টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম
তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, চলমান পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
আরও পড়ুন: টানা চতুর্থ দফায় কমল সোনার দাম





