কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার আলীনগর সীমান্তের পাগলাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাতে পাগলাটিলা নামক স্থানে বিজিবির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা