শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর আর নেই
ফটিকছড়ি কৃতি সন্তান শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি শক্রবার ভোর সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির জানিয়েছেন, মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ।
নাসির উদ্দিন বাহাদুর ১৯৫০ সালের ৩০ আগস্ট ফটিকছড়ির পশ্চিম নানুপুরের মান্নান ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ আবুল কাসেম ছিলেন পাকিস্তান আমলের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক।
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ টি এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান ও বেঙ্গল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর,বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ টিম্বার কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালেও তিনি আর্থিক সহায়তা করেন। নানুপুরে বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার





