পদ্মায় পড়ে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। তবে বেশিরভাগ যাত্রী বাসের ভিতরে আটকা পড়ায় তাদের উদ্ধার করা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহণ’-এর একটি বাস ফেরিতে উঠার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে বাসটি অপেক্ষা করছিল। সাড়ে ৪টার দিকে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি পন্টুনে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

দৌলতদিয়া ফেরিঘাটের তত্ত্বাবধায়ক মনির হোসেন জানান, বাসে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কয়েকজন ওপরে উঠে আসতে সক্ষম হলেও বেশিরভাগ যাত্রী বাসের ভিতরে আটকা পড়েছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। যাত্রীদের নিরাপদে বের করার জন্য তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩