গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় ওসি রদবদল
রাজধানীর গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বদলি করে গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গুলশান থানার ওসি রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, মো. দাউদ হোসেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা। ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালনের আগে তিনি খিলগাঁও থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
ডিএমপির এই পদায়নকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।





